জন্মদিন পালন করা

A birthday wish for a younger sister:

"আলহামদুলিল্লাহ" আজকের দিনে তুমি আরো একটি বছর পৃথিবীর বুকে অতিক্রম করে ফেললে। এবং আল্লাহ তা'আলা তোমাকে পৃথিবীর বুকে আর ও একটি নতুন দিন ও বছরের সময় উপভোগ করার তৌফিক দিলেন। সেজন্য আবারো বলি "আলহামদুলিল্লাহ"। পরিবার এবং সম্পর্কের দিক থেকে তোমার অবস্থান এবং উপস্থিতি আমাদের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা এভাবে সোশ্যাল সমাজে লেখার অবকাশ থাকে না। নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে তুমি আমাদের জীবনে অসংখ্য নিয়ামতের মাঝে আরও একটি অন্যতম "উপহার এবং নেয়ামত" স্বরূপ। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক দুনিয়া ও আখেরাতে সম্মানিত করুক।

আজকের এই দিনটিতে আনন্দ উল্লাস উদযাপনের থেকেও অধিক গুরুত্বপূর্ণ বিষয় এটি আল্লাহর শুকরিয়া আদায় করা এবং নিজের জীবনের থেকে অতিবাহিত হয়ে যাওয়া একটি বছরের দিকে কিছু সময় ফিরে তাকানো। কেটে যাওয়া গত বছরে কি কি অবদান তুমি সৃষ্টির জন্য করতে পেরেছ, কতটুকু মানুষের কল্যাণে ভূমিকা রেখেছো, কতটুকু নিজের জন্য সময় দিতে পেরেছ, আর কতটুকু সৃষ্টিকর্তার হক আদায় করতে পেরেছ? তা স্মরণ করা। আর কি কি অপূর্ণতা তোমার চোখে পড়ে তা নিয়ে চিন্তা করা আর গুনাহ গুলোর জন্য অনুতপ্ত বোধ করা। আল্লাহ তোমাকে আজকের এই দিনটি হায়াত দিয়েছেন অর্থাৎ আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন তোমার অতীতের জীবনের গুনাহ গুলোর জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করার এবং দৃঢ়ভাবে ফিরে আসার। সামান্য হলেও যেন আরো দৃঢ়ভাবে সামনের বছরে নিজেকে এক ধাপ ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারো সেই নিয়ত করার, এখনই সময়। 
"নিয়তের উপরেই কর্মের ফল নির্ভরশীল।"
(সহীহ বুখারি হাদিস নম্বর ১।)

তুমি নিশ্চয়ই জেনে থাকবে, তবুও তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনে যা কিছু ঘটে কিংবা যত পরিস্থিতি আসে তা শুধুমাত্র দুইটি বিষয়ে সম্পর্কিত।

১ , আল্লাহতালার পরীক্ষা
২ , শয়তানের ধোকা

তাই প্রতিটি অবস্থায় এই দুইটি বিষয় মাথায় রেখে জীবনের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করি। প্রতিটি অবস্থা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাস্বরূপ তোমার জন্য, আর সেখানে শয়তান সর্বদাই চেষ্টা করে তোমাকে ধোকা দেওয়ার - ভয় দেখানোর। ততক্ষণ সে কিছুই করতে পারে না; যতক্ষণ না তুমি আল্লাহর প্রতি ভরসা রাখো। আল্লাহ তোমাকে সহীহ বুঝ দান করুক এবং রহমত ও বরকত দ্বারা তোমার জীবনকে পরিপূর্ণ করুক। আমীন।


Wishing someone by saying "Happy Birthday" is a SIN of SHIRK. Of course, today is indeed a very beautiful day. So, do not make this day full of HARAM, SINS, AND SHIRK by celebrating "Happy Birthday." This message of warning is not only for you but also for all of your friends and family members. Try to follow the sunnah, especially for today. And continue some new sunnahs until the end of your life. May Allah bless you. Be happy, keep happy, spread happiness 😊.

Comments

More Interesting Topics

খ্রিষ্টানদের বড়দিন আর মুসলমানদের ধ্বংসের দিন

শরীয়তের পোশাকের সুন্নত ও নীতিমালা

প্রশংসা করার কুফল ও সঠিক পদ্ধতি