বিশ্বের শীর্ষ খেলা ও খেলোয়াড়




"বিশ্বের শীর্ষ খেলা গুলোর খেলোয়াড়দের তালিকা নিয়ে কি কখনো আপনার চিন্তা হয়েছে? আসুন, জানা যাক কেন এ প্রশ্নটা গুরুত্বপূর্ণ!"


● বর্তমান বিশ্বের সেরা ১০০ খেলোয়াড়দের মধ্যে কতজন মুসলিম খেলোয়াড়কে চিহ্নিত করা সম্ভব? 


– আপনি হয়তো অনেক মুসলিম খেলোয়াড়ের নাম তুলে ধরতে পারবেন। কিন্তু একই প্রশ্ন যদি আপনি ইহুদি খেলোয়াড়দের বিষয়ে করেন, আপনি অবাক হয়ে দেখতে পাবেন, তারা খেলাধুলায় বিশেষ কোন জায়গা দখল করে নেননি। একমাত্র দাবা এবং অলিম্পিক খেলা ছাড়া ইহুদি খেলোয়াড়দের তেমন কোনো উল্লেখযোগ্য স্থান পাওয়া যায় না।


এদিকে, যদি আমরা বিজ্ঞান ও গবেষণার দিকে চোখ রাখি, তাহলে চিত্রটা ভিন্ন। বিশ্বের সেরা ১০০ বিজ্ঞানীর মধ্যে ৫০ শতাংশেরও বেশি ইহুদি/ খ্রিষ্টান । তবে, মুসলিম বিজ্ঞানী এবং আবিষ্কারকদের তালিকায় এমন বিশাল উপস্থিতি দেখা যায় না। গত পাঁচ শতকের ইতিহাসে যদি কিছু মুসলিম বিজ্ঞানীর নাম পাওয়া যায়, তবে তারা সেরা ১০০ তে জায়গা পাওয়া দুষ্কর।


● এটা কি আমাদের শিক্ষা আমাদের বিবেকের কাছে প্রশ্ন জায়গায় না!? আমরা কোথায় যাচ্ছি?


একসময়, যখন মুসলিম বিশ্ব তাজমহল এবং লালবাগ কেল্লার মত অসাধারণ স্থাপত্য তৈরি করাই মেতে ছিল, তখন পশ্চিমারা Oxford, Harvard-এর মত প্রতিষ্ঠানগুলি প্রতিষ্ঠা করে, গবেষণা নিয়ে ব্যস্ত ছিল।


আর আজও, আমরা একই পথে চলছি। আমরা নিজেদের অপ্রয়োজনীয় বিষয়গুলোর মধ্যে ব্যস্ত, ভবিষ্যৎ কল্যাণের কথা না ভেবে খরচ করছি। আর অন্যরা গবেষণার দিকে মনোযোগী হয়ে পৃথিবীকে নতুন নতুন চিন্তা ও উদ্ভাবন দিয়ে প্রভাবিত করছে। নিয়ন্ত্রণ করছে গোটা বিশ্বকে, বাধ্য করছে তাদের দাসত্ব স্বীকার করতে।


এটি আমাদের সমাজের জন্য একটি বড় শিক্ষার বিষয়। আমাদের উচিত, আমাদের শিক্ষাব্যবস্থা এবং মনোভাবের দিকে মনোযোগ দেওয়া, যাতে আমরা ভবিষ্যতের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে পারি। খেলা শুধুমাত্র একটি বিনোদন হতে পারে, তবে গবেষণা এবং উদ্ভাবন আমাদের বিশ্বের উন্নতির মূল চাবিকাঠি।


○ বাঙালিরা খেলা নিয়ে যতটা হয় প্রভাবিত, তা দেখে আমি বরাবরই হই শিহরিত।


॥ লেখক/আলোচক - 

জি. কে. এম. জারিফ উর রহিম। •(Rashik)

#JarifUrRahim


#SportsVsEducation #MuslimAthletes #ScientificProgress #FutureOfMuslims #ThinkBeyondSports #MuslimScholars #IntellectualGrowth #RiseThroughKnowledge #শিক্ষার_গুরুত্ব

Comments

More Interesting Topics

খ্রিষ্টানদের বড়দিন আর মুসলমানদের ধ্বংসের দিন

শরীয়তের পোশাকের সুন্নত ও নীতিমালা

প্রশংসা করার কুফল ও সঠিক পদ্ধতি