গণতন্ত্র, নির্বাচন ও বাংলাদেশ সংবিধান - ২০২৫

নিম্নোক্ত আলোচনা মূলত বাংলাদেশের বর্তমান নির্বাচনী প্রেক্ষাপট, গণতন্ত্রের প্রকৃত ধারণা, একজন নাগরিকের স্বাধীন অবস্থান, এবং ইসলামের সঙ্গে সামাজিক-রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সংযুক্তি নিয়ে। এখানে সাধারণ মানুষ কীভাবে ভোটাধিকার প্রয়োগ করা উচিত, দলীয় পূর্বধারণা ও পক্ষপাতের বাইরে থেকে নিরপেক্ষভাবে ভালো-মন্দ বিচার করা উচিত—সে বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। আশাকরি এই উপস্থাপনা সকল শ্রেণি-পেশার মানুষের জন্য সহজবোধ্য হবে।


● বাংলাদেশের নির্বাচন

বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তা বিরাজ করে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে অনেকে মনে করেন, এখানে গণতন্ত্র নিরপেক্ষভাবে কাজ করেনি বা এখনো করছে না। ফলে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি এবং হতাশা তৈরি হয়েছে।

তবে এখানে আসল বিষয় হলো, আমরা কীভাবে ভোটাধিকার প্রয়োগ করব, কীভাবে প্রকৃত গণতান্ত্রিক চর্চায় অংশ নেব—সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা নিরপেক্ষ দৃষ্টিতে, গণতন্ত্র কেবল একটি সরকারব্যবস্থাই নয়, এটা হলো নাগরিকদের সচেতন ও ন্যায়নিষ্ঠ অংশগ্রহণের মাধ্যম।


● গণতন্ত্রের প্রকৃত অর্থ ও নাগরিকের ভূমিকা

গণতন্ত্রের মূল বার্তা হলো—রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্তে যদি দেখি সাধারণ মানুষের কল্যাণ হচ্ছে না বা আমার নিজের উপকার হচ্ছে না, তবে আমি এর প্রতিবাদ করব; আবার যদি দেখি কোনো সিদ্ধান্ত সত্যিই জনকল্যাণ বয়ে আনছে, তবে সেটিকে সমর্থন করব।

এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, নাগরিক হিসেবে আমাদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখা। আমরা প্রায়ই ভুল ধারণা পোষণ করি যে, “নির্দিষ্ট কোনো দলের প্রতি অনুগত হওয়া বা সমর্থন করা রাষ্ট্রপ্রেমের অংশ।” বাস্তবে, একজন নাগরিকের সর্বোত্তম কর্তব্য হলো—ভুল সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেওয়া এবং সঠিক সিদ্ধান্তকে স্বাগত জানানো।

▪︎ গুরুত্বপূর্ণ বিষয়: আমরা যদি দলীয় পরিচয়ে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে ফেলি, তবে দলের ভুলগুলোকে নিজের ভুল মনে করে স্বীকার করি না, বরং সেগুলো ঢেকে রাখার চেষ্টা করি। এভাবে ব্যক্তিগত পক্ষপাত গণতান্ত্রিক চেতনার বিকাশকে বাধাগ্রস্ত করে।


● রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি

অনেক সময় আমাদের পরিবার, বন্ধুবান্ধব বা আশপাশের লোকজন প্রশ্ন করে—“আপনি কোন দল করেন?” বা “আপনি কোন দলকে সমর্থন করেন?” আমরা যদি বলি “আমি কোনো দল করি না,” তখন অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করে না। কারণ তাদের ধারণা, নির্বাচনে ভোট দিতে হলে নিশ্চয়ই কোনো একটি দলের প্রতি অনুগত বা বিশেষভাবে পক্ষপাতী হতে হবে।

কিন্তু বাস্তবতা হচ্ছে, নাগরিক হিসেবে আমাদের আসলে কোনো দলের অংশ হওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা গণতান্ত্রিক অধিকার হিসেবে ভোট দেব। কিন্তু সেটি দিতে হবে দলগুলোর কার্যক্রম, নীতি-আদর্শ, তাদের নেতাদের সক্ষমতা, দেশ ও সমাজের উন্নয়নের প্রতি তাদের প্রতিশ্রুতি—এসব বিষয় বিচার-বিশ্লেষণ করে। এর জন্য প্রত্যেক নাগরিক কে যথেষ্ট পর্যবেক্ষণ এবং পরিস্থিতি বিশ্লেষণ ও গবেষণা করতে হবে নিজের অবস্থান থেকে, তার এবং তার পরিবারের সদস্যদের ভোটাধিকার প্রয়োগের পূর্বে।

▪︎ করণীয়:

• যেকোনো সময়, যেকোনো দলকে ভালো কাজের জন্য সমর্থন করতে হবে।

• খারাপ কাজের জন্য সমালোচনা বা বিরোধিতা করতে দ্বিধা করা যাবে না।

• এভাবে সব দলকেই সমানভাবে নিরপেক্ষ দৃষ্টিতে দেখে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে।


● নিরপেক্ষতার গুরুত্ব ও গণতন্ত্রের পরিপূর্ণতা

গণতন্ত্রের সার্থকতা তখনই আসে, যখন নাগরিকরা দলীয় দৃষ্টিকোণ না রেখে জাতীয় স্বার্থকে সর্বাগ্রে স্থান দেয়। যেকোনো দলের কর্মকাণ্ড খারাপ হলে সেটিকে সাহসের সাথে চ্যালেঞ্জ করতে হবে; ভালো হলে প্রশংসা করতে হবে।

▪︎ কেন প্রয়োজন?

• দলীয় পরিচয়ে আবদ্ধ হয়ে গেলে আমরা সত্যকে ঢেকে ফেলতে পারি।

• নিরপেক্ষতা আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং দেশকে সঠিক নেতৃত্ব বেছে নিতে সহায়তা করে।

• গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করতে হলে প্রথমেই নাগরিকের মানসিকতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।


● ইসলাম, গণতন্ত্র এবং একজন মুসলিমের অবস্থান

অনেকেই প্রশ্ন তুলতে পারেন—একজন মুসলিম হয়েও কেন আপনি গণতন্ত্রের নিয়ে/পক্ষে কথা বলছেন? ইসলাম তো আল্লাহর বিধান অনুযায়ী চলার কথা বলে।

প্রকৃতপক্ষে, একজন মুসলিমের কাজ হলো সর্বদা ন্যায়বিচার করা, নিরপেক্ষ অবস্থান থেকে সত্যকে প্রতিষ্ঠা করা। গণতন্ত্রকে পুরোপুরি সমর্থন কিংবা পুরোপুরি বিরোধিতা—দুটোই হতে পারে রাজনৈতিক ধারণা। কিন্তু একজন মুসলিম যে কোনো পরিস্থিতিতে সত্য, ন্যায় ও কল্যাণের পক্ষে অবস্থান নেবেন।

এখানে একটা ভুল ধারণা হলো—ইসলাম কোনো কিছু “পছন্দ” না করলে, তাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে হবে। অথচ ইসলামের শিক্ষা হচ্ছে, পরিস্থিতি বিচার করে, মানুষের কল্যাণের বিষয়টি সামনে রেখে, সত্যকে স্পষ্ট করা। এভাবে আমরা দুনিয়ার লোকদের কাছে ইসলামের সৌন্দর্য ও যৌক্তিকতা তুলে ধরতে পারি।


● কোরআনকে সংবিধান করার প্রসঙ্গ

“৯০ শতাংশ মুসলিমের এই দেশে এখনো কোরআনকে কেন সংবিধান হিসেবে বাস্তবায়ন করা যাচ্ছে না?”—এ প্রশ্ন অগে করুন। এই উত্তরও আমরা একে অপরের দোষ দেখিয়ে বলার চেষ্টা করব কিন্তু এর পেছনে মূল কারণ আমরা নিজেরা নিজেদের জীবনে কোরআনের আইন পুরোপুরি বাস্তবায়নে ব্যর্থ। প্রতিটা মানুষের কোন না কোন ক্ষেত্রে ওপর দায়িত্ব ও ক্ষমতা আল্লাহতালা দিয়েছেন নিশ্চয়ই। হতে পারে তা অতি সামান্য জায়গাতে সীমাবদ্ধ, সামান্য কিছু ক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ কিন্তু প্রশ্ন হল এইটুকু সামান্য জায়গাতে আপনি আপনার বিচার ব্যবস্থা সম্পূর্ণ কোরআন অনুযায়ী করেন কিনা?

আল্লাহর সাহায্য তখনই আসে, যখন মানুষ সর্বোচ্চ চেষ্টা করে এবং আল্লাহর বিধানকে অন্তর দিয়ে গ্রহণ করে।

যে সমাজে কিংবা যে ব্যক্তির মনে কোরআনের সত্যিকারের মর্যাদা ও ভালোবাসা তৈরি হয় না, সেখানে কোরআনকে শাসনতন্ত্রে পরিণত করা প্রায় অসম্ভব। কোরআনকে শুধু মুখে স্বীকৃতি দিলেই হবে না, প্রত্যেককে নিজের জীবনের বিভিন্ন ক্ষেত্রে সেটির বিধান প্রয়োগ করতে হবে।

▪︎ নবী (সা.) ও সাহাবিদের উদাহরণ:

• তাঁরা আগে নিজেদের সংশোধন করেছেন, নিজেদের শক্তি ও সাধ্য অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করেছেন।

• এরপর আল্লাহর সাহায্যে তাঁরা প্রতিষ্ঠিত হয়েছেন, কোরআন দ্বারা সম্মানিত ও বরকতময় জীবন পেয়েছেন।


● ব্যক্তিগত দায়িত্ব ও আল্লাহর সাহায্য

আমাদের প্রত্যেকের উচিত নিজেদের দায়িত্ব পালন করা, সঠিক নেতৃত্ব নির্বাচন করা, ন্যায়-অন্যায় স্পষ্ট করে দেখা। যেদিন আমরা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সত্যকে গ্রহণ করতে পারব, সেদিন আমাদের সমাজ ও রাষ্ট্রে প্রকৃত গণতন্ত্র ও সুবিচার প্রতিষ্ঠিত হবে।

▪︎ স্মরণ রাখবেন:

• আল্লাহর সাহায্য পেতে হলে আমাদেরকে নিজেদের সাধ্যমত সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

• ইসলামের সৌন্দর্য ও গুরুত্ব প্রকাশ করতে হলে আবেগের চেয়ে যুক্তি, সত্য ও বাস্তবতার ওপর জোর দিতে হবে।

• শুধু দোয়া করেই বসে থাকলে চলবে না; আমাদের প্রত্যেককে নিজের অবস্থান থেকে কর্ম-প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।


● সর্বোপরি, দেশ, জাতি ও ইসলাম—সবকিছুর কল্যাণের জন্য নিরপেক্ষভাবে সত্যকে প্রতিষ্ঠার চেষ্টা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। এটাই একজন মুসলিমেরও আদর্শিক অবস্থান, যেখানে তিনি সত্যের পক্ষে দাঁড়াবেন, মিথ্যার বিরোধিতা করবেন। আর এভাবেই আমরা পারব নাগরিক অধিকারের সঠিক ব্যবহার ও ইসলামের সৌন্দর্য—উভয়ই মানুষের কাছে যথার্থভাবে তুলে ধরতে বাস্তব জীবনে প্রয়োগ করতে।

॥ লেখক/আলোচক - 
#jarifurrahim #jarif #জারিফ #جَرِيفْ
Jarif Ur Rahim


Comments

More Interesting Topics

খ্রিষ্টানদের বড়দিন আর মুসলমানদের ধ্বংসের দিন

শরীয়তের পোশাকের সুন্নত ও নীতিমালা

প্রশংসা করার কুফল ও সঠিক পদ্ধতি