ইসলামী খেলাফত কি এবং কেন শ্রেষ্ঠ
♣︎ ইসলামী খেলাফত: একটি সময়োপযোগী গবেষণা ও চিন্তনমূলক বিশ্লেষণ:- মুসলিমরা অনেকেই খেলাফতের মূল অর্থ এবং চরিত্র সম্পর্কে বুঝতে কিছুটা ভুল করেন। অমুসলিমদের মধ্যে অনেকেরই ধারণা খেলাফত মানে তাদের অধিকারহীনতা, নিরাপত্তাহীনতা এবং পরাধীনতার মধ্যে জীবন কাটানো। এ বিষয়ে আসলে ইসলাম কি বলে? চলুন অন্ধ বিশ্বাস আর মিথ্যা দোষারোপ প্রচারের পূর্বে একটু জানার চেষ্টা করা যাক। এখানে সম্পূর্ণ ইসলামের আলোকে খেলাফত সম্পর্কে দলিল সহ আলোচনা থাকবে এবং ইতিহাস ও পৃথিবীর অতীত থেকে প্রমাণ দিব ইনশাল্লাহ। খেলাফত কি এবং কেন? ইসলামী খেলাফত বলতে আমরা বুঝি এমন একটি রাষ্ট্রব্যবস্থা, যা আল্লাহর নির্দেশনা ও রাসূলুল্লাহর (সা.) সুন্নাহর আলোকে পরিচালিত হয়। এই শাসনব্যবস্থার মূল লক্ষ্য হলো আল্লাহর জমিনে ন্যায়বিচার, সমতা, এবং মানব কল্যাণ নিশ্চিত করা। ইসলামী খেলাফতের আলোচনা আজকের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান বিশ্বে আমরা নৈতিক অবক্ষয়, বৈষম্য এবং মানবাধিকার লঙ্ঘনের চরম পর্যায়ে পৌঁছেছি। এ প্রবন্ধে, আমি ইসলামী খেলাফতের প্রকৃত ধারণা, প্রয়োজনীয়তা এবং এর বৈশিষ্ট্য নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ,...