আমাদের নিয়মিত অভ্যাসের অজানা শিরিক গুলো
শি/র/ক করে ফেলছি, অথচ টের পাই না। যেমন: ১- "ভাগ্যিস, জোরে ধরছিলাম, তা না হলে পড়েই যেতাম!" এখানে শি/র/ক কোথায় হলো? আমি পড়ে যাই নি, কারণ দুইটা- আমার ভাগ্য আর আমি বা আমার বুদ্ধি। এখানে আল্লাহর কিছুই রাখি নি। এটা কু/ফু/রী/র পর্যায়ে পড়ে যায়। এই অবস্থায় যা বলতে হতো- আলহামদুলিল্লাহ, আল্লাহ রক্ষা করেছেন। তা না হলে পড়েই যেতাম। ২-" ভাই, বিয়ের সব ব্যবস্থা করে রেখেছি, বাকী আল্লাহ ভরসা। " এটা কেন শি/র/ক হবে? কারণ আমার ব্যবস্থাপনাকে বড় করে আল্লাহকে বাকীটা দিলাম। এখানে নিজের ব্যাবস্থাপনাকে বড় করা হলো। আর আল্লাহর বিষয়টা শেষে রেখে আল্লাহকে ছোট করা হয়েছে। এখানে বলা দরকার ছিলো- আল্লাহর ইচ্ছায় ও রহমতে ব্যবস্থা করেছি। কিন্তু সব কিছুই আল্লাহর ওপর ভরসা / হাওয়ালা করে দিয়েছি। ৩- "একদম চিন্তা করবেন না, সব কিছু সময় মত ঠিক ঠাক পেয়ে যাবেন।" এখানে শি/র/ক কোথায় হলো? এখানে ইনশাআল্লাহ না বলায় সব কিছু আমি নিলাম, আল্লাহকে কিছুই দিলাম না। ৪- "খুব ভালো ডাক্তার। তার এক ডোজ ওষুধ খেয়ে আমি ভালো হয়ে গেছি" এখানে কোথায় শি/র/ক হলো? এখান...